মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

রাজশাহী চেম্বারের নতুন নেতৃত্ব

সোনার দেশ ২০ এপ্রিল ২০২৬ ১১:১৯ অপরাহ্ন সম্পাদকীয়
সোনার দেশ ২০ এপ্রিল ২০২৬ ১১:১৯ অপরাহ্ন
রাজশাহী চেম্বারের নতুন নেতৃত্ব

কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার ভূমিকা প্রত্যাশিত

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক নির্বাচন ১৮ এপ্রিল সম্পন্ন হয়েছে। এক যুগ পর ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠনটির নির্বাচন ছিল উ’সবমুখর পরিবেশে। সাধারণত রাজশাহী চেম্বারের নির্বাচনে এমন উ’সাহ-উদ্দীপনা এর আগে কখনো দেখা যায় নি। নির্বাচন ছিল সুষ্ঠু, স্বত”স্ফূর্ত ও অংশগ্রহণমূলক। সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। গণনা শেষে রাত ১২টার দিকে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বোয়ালিয়া থানা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন।


নির্বাচনে মূলত ২টি প্যানেল অংশ নেয়- একটি ক-প্যানেল এবং অন্যটি খ- প্যানেল।। কোনো প্যানেলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেনি। প্রধান নির্বাচন কমিশনারের ঘোষিত ফলাফল অনুযায়ী  খ- প্যানেল থেকে সভাপতিসহ ১০টি পদে জয়লাভ করেছে। অন্যদিকে, ক-প্যানেল থেকে সহ-সভাপতিসহ ১১ পদে জয়লাভ করে। নির্বাচনে মোট ভোটার ছিলেন ২ হাজার ৯০০ জন। এরমধ্যে ২ হাজার ৪৩৪ জন ভোটার ভোট দিয়েছেন। যা ৮৩ দশমিক ৯৩ শতাংশ। ভোটগ্রহণের এই হারই বলে দেয় ভোট প্রদানে ভোটাররা বেশ স্বত”স্ফূর্ত ছিলেন।  


১৯৫১ সালে প্রতিষ্ঠিত রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দেশের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সংগঠন। রাজশাহীর বাণিজ্য, ট্রেড, শিল্প, কৃষি, সেবা- বিভিন্ন পেশাজীবী ও উদ্যোক্তা সৃষ্টিতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে সংগঠনটি। তবে, ২০১২ সালের পর টানা ছয়টি কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় কার্যকর নেতৃত্ব এবং উন্নয়নমূলক উদ্যোগে স্থবিরতা দেখা দেয় বলে অনেক ব্যবসায়ী মনে করেন।


এখন ব্যবসায়ীদের প্রত্যাশা পরবর্তী সময়ে রাজশাহী চেম্বারের নেতৃত্ব নির্বাচনে এমনই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে। শুধু তাই নয়- নবনির্বাচিত নেতৃত্ব রাজশাহী অঞ্চলের ব্যবসা-বাণিজ্যে নতুন ধারার সৃষ্টি করতে সক্ষম হবেন, উদ্যোগ ও সম্ভাবনা নিয়ে কাজ করবেন। একটি প্রশিক্ষিত ব্যবসায়ী সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজশাহী চেম্বারের ভূমিকা হবে খুবই গুরুত্বপূর্ণ। রাজশাহী অঞ্চলের ও অর্থনীতির পালাবদলে নতুন নেতৃত্ব কাজ করবেন, যাতে করে কর্মসংস্থান সৃষ্টিতে বহুমুখি সম্ভাবনার সুযোগ তৈরি হবে।