শনিবার, আগস্ট ২৯, ২০২৬

আলুচাষি ও ব্যবসায়ীদের আন্দোলন

সোনার দেশ ২৮ আগস্ট ২০২৬ ১১:৪২ অপরাহ্ন সম্পাদকীয়
সোনার দেশ ২৮ আগস্ট ২০২৬ ১১:৪২ অপরাহ্ন
আলুচাষি ও ব্যবসায়ীদের আন্দোলন

কমিটির সুপারিম বাস্তবায়নে বিলম্ব কেন?

রাজশাহীর কৃষক ও আলু ব্যবসায়ীরা হিমাগারে আলুর প্রতি কেজির সংরক্ষণ ভাড়া ৫ টাকা নির্ধারণের দাবিতে আন্দোলন করছেন। বৃহস্পতিবার সকালে আলুচাষি ও ব্যবসায়ীরা পবা উপজেলার তকিপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। দাবির সমর্থনে তারা বহু আগে থেকেই আন্দোলন করে আসছেন। আলুচাষি ও ব্যবসায়ীদের আন্দোলনের প্রেক্ষিতে রাজশাহী জেলার কোল্ড ওেস্টারেজ সমূহে আলু সংরক্ষণের নিমিত্তে সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করা হয়। কমিটির অধিকাংশ সদস্য কৃষক পর্যায়ে আলু উৎপাদনের বাস্তব চিত্র, কোল্ড স্টোরেজ শিল্পের টেকসই উন্নয়ন এবং সর্বোপরি আলু উৎপাদন ও সংরক্ষণ শিল্পের ভবিষ্যত উন্নয়নের কথা বিবেচনায় রেখে সুপারিশমালা তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষা বরাবর প্রদান করা হয়েছে।


কমিটির পক্ষ থেকে মোট ৯ টি সুপারিশ করা হয়। ৮ নম্বর সুপারিশে উল্লেখ করা হয়- বিভিন্ন কারণে প্রতি বস্তায় ৫-১০ কেজি আলু নষ্ট হয় যা থেকে আলু সংরক্ষণকারি কোনো বাজার মূল্য পান না। প্রতিবস্তায় নিট ওজনের ৫ কেজি হারে বাদ দিয়ে প্রতি বস্তায় ভাড়া নির্ধারণের সুপারিশ করা হয়। ৯ নম্বর সুপারিশে রাজশাহী জেলার কোল্ড স্টোরেজে প্রতি কেজি আলু সংরক্ষণের ভাড়া ৫ টাকা নির্ধারণের উল্লেখ করা হয়েছে। একই সাথে ৫০ কেজির অধিক আলু বস্তায় সংরক্ষণ পরিহার করার জন্যও সুপারিশ করা হয়। কমিটির সদস্যরা সুপারিশে স্বাক্ষর করেন ২৬ জুলাই ২০২৬ তারিখে। কিন্তু ওই সুপারিশ এখন পর্যন্ত বাস্তবায়িত হয় নি। হিমাগার মালিকদের অনড় অবস্থানের কারণে যৌক্তিক ভাড়া চূড়ান্ত করা সম্ভব হয়নি। আখচাষি ও ব্যবসায়ীরা ওই সুপারিশ দ্রুত বাস্তায়নের দাবি জানাচ্ছেন। আলুচাষিদের কথা- হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া


অযৌক্তিকভাবে বাড়ানো হলে এর সরাসরি প্রভাব পড়ে কৃষকের উৎপাদন খরচ, বাজারদর ও ভোক্তার ওপর। কৃষক ও ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করে কোনো সিদ্ধান্ত তাঁরা মানতে নারাজ।


কমিটির সুপারিশের এক মাসের বেশি সময় ইতোমধ্যেই অতিবাহিত হয়েছে। এরমধ্যেই সুপারিশ বাস্তবায়ন বাঞ্ছনীয় ছিল। কাল বিলম্ব না করে সুপারিশ বাসবায়নের উদ্যোগ নেয়া হবে- সেটাই প্রত্যাশিত